একই সপ্তাহে শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যাও নতুন উচ্চতা ছুঁয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১০ জানুয়ারি, রোববার শেষ হওয়া সপ্তাহটিতে ক্যালিফোর্নিয়া রাজ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে ৩,৩১৫ জনের।
এখানে প্রতি এক লাখ লোকের মধ্যে প্রায় আট জনের মৃত্যু হয়েছে; রাজ্য ও কাউন্টিগুগুলোর প্রতিবেদন বিশ্লেষণ করে রয়টার্স জানিয়েছে, এ সংখ্যা পূববর্তী সপ্তাহ থেকে ৪৪ শতাংশ বেশি।
মাথাপিছু সবচেয়ে বেশি, প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে আরিজোনায়; রোড আইল্যান্ডে প্রতি লাখে ১৩ জন এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় ১২ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ গত সপ্তাহে গড়ে প্রতিদিন ৩,২৩৯ জনের প্রাণ নিয়েছে, যা ২০০১ এর ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতের সংখ্যার চেয়েও বেশি।
এদের নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রায় তিন লাখ ৭৫ হাজার জনে দাঁড়িয়েছে। অর্থাৎ দেশটির প্রতি ৮৭৩ জন বাসিন্দার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
ইনস্টিটিউ ফর হেলথ মেট্রিক্স এন্ড ইভালুয়েশন (আইএইচএমই) এর পূর্বাভাস অনুযায়ী, ১ এপ্রিলের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ৬৭ হাজার ছাড়িয়ে যেতে পারে।
গত সপ্তাহে ১৭ লাখেরও বেশি নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ সংখ্যা পূর্ববর্তী সপ্তাহ থেকে ১৭ শতাংশ বেশি।
ফেব্রুয়ারি থেকে নতুন রোগীর সংখ্যা হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের সাবেক প্রধান স্কট গটলিব।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া লোকদের মধ্যে ১৩ দশমিক চার শতাংশের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের ১৩ দশমিক ছয় শতাংশ থেকে কিছুটা কম।