ক্যাটাগরি

ঘর উষ্ণ রাখার যন্ত্র

বিদ্যুত বিল বেশি আসবে ভেবে প্রয়োজন
থাকলেও হয়ত অনেকে ব্যবহার করেন না। মজার ব্যাপার হল এক হাজার ওয়াটের একটি ‘রুম হিটার’
এক ঘণ্টা চালালে বিদ্যুত খরচ হয় এক ইউনিট।

তবে কিছু বিষয়ে সাবধান থাকতে হবে। একটানা
লম্বা সময় যন্ত্রটি চালু রাখা উচিত নয়, আর তা চালিয়ে রেখে ঘুমানোর তো প্রশ্নই আসে না।

ঘর ঘরম হয়ে গেলে বন্ধ করে দিন। প্রয়োজন
হলে আবার চালু করে নিন। আরও নিরাপদ থাকতে ঘুমানোর এক ঘণ্টা আগে শোবার ঘরে হিটার চালিয়ে
রাখুন। ঘুমানোর আগে বন্ধ করে দিন।

রুম হিটার বাতাস থেকে আর্দ্রতা কমিয়ে
দেয়, সঙ্গে বাড়ায় বাতাসে কার্বন মনোক্সাইডে’য়ের মাত্রা। আর্দ্রতা বজায় রাখতে হিটারের
ঘরের একটি নিরাপদ অংশে একটি ছড়ানো পাত্রে পানি রাখতে পারেন।

ধরন ও দরদাম

সচরাচর এক হাজার থেকে আড়াই হাজার ওয়াট
পর্যন্ত রুম হিটার বাজারে বিক্রি হয়। ঘরের আয়তন অনুযায়ী তেমন ক্ষমতার হিটার নিতে হবে।
আরও বেশি ক্ষমতার হিটার নিতে হলে বাজরে একটু ঘুরতে হবে। কিংবা অর্ডার করিয়ে আনতে পারবেন।

বেশি ওয়াটের হিটার ব্যবহারের ক্ষেত্রে
উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক বোর্ড ব্যবহার করতে হবে।

রুম হিটার বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া
যাবে বাজারে। এদের মধ্যে ওয়ালটন, মিয়াকো, সনি, নোভা, ওশান, কমেট, নিউ সনিক, ফিলিপল,
শাওমি ইত্যাদি সুপরিচিত।

মিয়াকোয়ের পিটিসি ৯০৪এ–র দাম দেড় হাজার
টাকা। পিটিসি ওয়াইএএস ১,২১০ আর পিটিসি ১০এম এর দাম ২ হাজার টাকা। পিটিসি ওয়াইএইচ
০৮ আর পিটিসি ৫৭৯ আড়াই হাজার টাকা। পিটিসি ০৫৭৮-এর দাম পড়বে সাড়ে ৩ হাজার টাকা এবং
পিটিসি ৩১১-এর দাম ৬ হাজার টাকা।

নোভা ব্র্যান্ডের হিটারগুলোর দাম ১ হাজার
থেকে ৩ হাজার টাকার মধ্যে। ওশান কিনতে চাইলে গুনতে হবে প্রায় ২ হাজার টাকা। সনি ব্র্যান্ডের
ক্ষেত্রে দাম আরেকটু বেশি, শুরু হবে ৫ হাজার টাকা থেকে।

দামি হিটারের মধ্যে আরও আছে রোওয়া ও
ডিলোংহি।

রোওয়া’য়ের ১৮০০ ওয়াটের অটোহিটারের দাম
সাড়ে ৬ হাজার টাকা। ২০০০ ওয়াটের দাম ৭ হাজার টাকা এবং ২২০০ ওয়াটের দাম পড়বে ৮ হাজার
৫০০ টাকা।

ডিলোংহি’য়ের দাম শুরু হয় ৫ হাজার থেকে।
১০ হাজার টাকা পর্যন্ত চড়তে পারে।

যে কোনো বৈদ্যুতিক সরঞ্জামের বড় দোকানে
হিটার পাওয়া যায়। দামদরের ধারণা নিতে মিরপুরের স্টেডিয়াম মার্কে ঘুরে দেখা হয়।

ফিলিপস, প্যানাসনিক ইত্যাদি ব্র্যান্ডেরগুলো
কিনতে চাইলে ট্রান্সকম, বেস্ট বাই ইত্যাদি শোরুমে ঢুঁ মারতে পারেন।

আরও পড়ুন

পানি গরম করার যন্ত্রের খোঁজ
 

শীতে উষ্ণ ও আরামদায়ক ঘর
 

শীতে শরীর উষ্ণ রাখার খাবার