মঙ্গলবার নগরীর খুলশী থানার কসুমবাগ আবাসিক
এলাকার ঢেবার পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাসুদের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র ও
বিষ্ফোরক আইনে অন্তত ১৫টি মামলা আছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার মাসুদ কামাল ‘কিলার মাসুদ’ নামেও
পরিচিত।
খুলশী থানার ওসি শাহীনুজ্জামান বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়মিত মাদক অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে অভিযানে গিয়ে কামালকে
গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১৫টি মামলা আছে।”
যেগুলোর মধ্যে কয়েকটি মামলায় কামালের বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে জানান ওসি।
খুলশী থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী
মাসুদ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর
অনুসারি হিসেবে পরিচিত তিনি।