হংকংয়ের রপ্তানিকারক অ্যাপারেল লিংক লিমিটেড থেকে পোশাক শিল্পের আনুষঙ্গিক উপকরণ আমদানির জন্য দেশের ডেবনেয়ার গ্রুপের পক্ষ থেকে এই এলসি ইস্যু করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক জানায়, জেদ্দাভিত্তিক ইসলামি উন্নয়ন ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিনান্স কর্পোরেশনের (আইটিএফসি) সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে সিটি ব্যাংক লেনদেনটি সম্পন্ন করে।
এতে আইটিএফসি অ্যাডভাইসিং ও অর্থায়নকারী ব্যাংক হিসেবে কাজ করেছে। আইটিএফসি সিটি ব্যাংককে মুরাবাহা ট্রেড ফিনান্স লাইনের অধীনে এলসিতে অর্থায়ন করে।
সিটি ব্যাংক জানিয়েছে, এই লেনদেন প্রক্রিয়াটি অনেক দ্রুত সম্পাদিত হয়। যেখানে প্রচলিত ব্যবস্থায় ক্রসবর্ডার এলসি ইস্যু থেকে বেনিফিশিয়ারির কাছে পৌঁছাতে ২৪-৭২ ঘণ্টা প্রয়োজন হত, সেখানে ব্লকচেইন নেটওয়ার্কে এলসি খসড়া থেকে ইস্যু এবং অ্যাডভাইসিং ব্যাংক কর্তৃক প্রাপকের কাছে পৌঁছাতে মাত্র ৩৮ মিনিট সময় নেয়।
ব্লকচেইন এমন একটি প্রযুক্তি যাতে গুরুত্বপূর্ণ ডেটা নিরাপদে এবং এনক্রিপ্ট করে মজুদ করা যায়। একবার লেনদেন সম্পন্ন হলে তার তথ্য যাতে বদলানো না যায়, তা নিশ্চিত করে ব্লকচেইন। এর ফলে লেনদেনে স্বচ্ছতা আসে এবং জালিয়াতি ও প্রতারণার সুযোগ অনেক কমে যায়।
সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, ব্লকচেইন প্রযুক্তির এই লেনদেন ডিজিটাল বাণিজ্যকে তরান্বিত করার পথ প্রশস্ত করবে।
এ প্রসঙ্গে কন্টরের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল ওয়াগনার বলেন, “আমরা দেখছি বিশ্বের ট্রেড ফিন্যান্স ইন্ডাস্ট্রি ডিজিটাল প্রযুক্তিকে গ্রহণের মাধ্যমে এলসি উপস্থাপনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি এবং দক্ষতার সুবিধা পাচ্ছে।
“বিশ্বব্যাপী বাণিজ্যের স্বার্থে একটি নির্ভরযোগ্য নেটওয়ার্ক তৈরির মাধ্যমে আমরা সবার জন্য সহজতর পরিবেশ নিশ্চিত করতে আগ্রহী। এই এলসি আমাদের চলমান লক্ষ্যের দিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।”
আইটিএফসির অপারেশনস জেনারেল ম্যানেজার আবু জ্যাল্লোর মতে, কন্টর প্ল্যাটফর্মের মাধ্যমে এলসি ইস্যু, কনফার্মিং ও নেগোসিয়েটিং একটি সহজ প্রক্রিয়া। সব পক্ষই এই প্ল্যাটফর্ম ব্যবহার করে অগ্রগতিতে তদারকি করতে পারে, যা সবার মধ্যে স্বচ্ছতা ও বিশ্বাস সৃষ্টি করে।
ডিজিটাল মাধ্যম হওয়ায় এলসি সংশোধনী, অবহিতকরণ ও গ্রহণও অনেক দ্রুত হয়।
ডেবনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইয়ুব খান কন্টর প্ল্যাটফর্মের অধীনে এই এলসি লেনদেন সম্পন্ন করায় সিটি ব্যাংক, আইটিএফসি, অ্যাপারেল লিংক ও কন্টরকে ধন্যবাদ জানান।