ক্যাটাগরি

আগের ফরমেও জমা দেওয়া যাবে এসিআর

নতুন ফরম প্রকাশ করে তাতে এসিআর দাখিলের নির্দেশ সংশোধন
করে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এক আদেশে নতুন তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, “২০২০ সালের সকল বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন (এসিআর) দাখিলের ক্ষেত্রে বর্তমান ও পূর্ববর্তী উভয় ফরমই গ্রহণযোগ্য হবে।”

এসিআরে আগের মত ২৫টি বিষয়ের মূল্যায়ন থাকলেও ৭ জানুয়ারি প্রকাশিত নতুন ফরমে নৈতিক ও সততাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

এখন থেকে যারা এসিআর জমা দেবেন তাদেরকে নতুন ফরম পূরণ করে বার্ষিক গোপনীয় অনুবেদন দাখিল করতে হবে। যারা নতুন ফরম প্রকাশের আগেই এসিআর জমা দিয়েছেন অথবা স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন গ্রহণ করেছেন তাদেরকে নতুন ফরমে জমা দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

করেনাভাইরাস মহামারীর মধ্যে এবার এসিআর ফরমের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে।

নবম ও এর উপরের গ্রেডের সরকারি কর্মচারীদের প্রতি বছর এসিআর জমা দিতে হয়। নৈতিকতা ও সততাকে প্রাধান্য দিয়ে এবার এসিআরের নতুন ফরম চালু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।