মঙ্গলবার রাত ১১টায় নগরীর বান্দাবাজার এলাকায় এ ঘটনায় আহত আরও দুইজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে লবনচরা থানার ওসি সমীর কুমার সরদার জানিয়েছেন।
নিহত শফিকুল ইসলাম (৩৫) এর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ওসি সমীর জানান, মঙ্গলবার রাতে তিনজন সোর্স মহানগর ডিবি পুলিশের একটি দল নিয়ে ইয়াবা ক্রেতার ছদ্মবেশে লবনচরার বান্দাবাজার এলাকার বাহাদুর লেনে যান।
অভিযানের বিষয়টি টের পেয়ে ইয়াবা বিক্রেতা চক্রের সদস্যরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। এ সময় ডিবি পুলিশের এক এএসআই এবং দুইজন সোর্স গুরতর জখম হন।
তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সদস্যদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ওসি জানান, সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম নামে এক সোর্সকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতরা চিকিৎসাধীন রয়েছেন।