ক্যাটাগরি

দিহান মাদক নিয়েছিলেন কি না, পরীক্ষার নির্দেশ

মামলার
তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামানের আবেদনে ঢাকার
মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা বুধবার এ আদেশ দেন।

আবেদনে
বলা হয়, “আসামি দিহান সেদিন কোনো মাদক সেবন করেছিলেন কি না- তা
জানার জন্য ডোপ টেস্ট করা প্রয়োজন। এছাড়া যৌন উত্তেজক কোনো ওষুধ তিনি
সেবন করেছিলেন কি না, করে থাকলে তা
কোন ধরনের ওষুধ, দিহানের রক্তের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে
সে বিষয়ে বিশেষজ্ঞদের
মতামত প্রয়োজন।”

নারী
ও শিশু আদালতে কলাবাগান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা স্বপন কুমার মণ্ডল বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, এর আগে গত ১০ জানুয়ারি
ডিএনএ টেস্ট এবং জব্দ করা আলামত পরীক্ষার আবেদনও একই আদালত মঞ্জুর করেছিল।

গত ৭ জানুয়ারি কলাবাগানে
নিজেদের বাসা থেকে ‘ও’ লেভেলের ওই
ছাত্রীকে মডার্ন হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার বন্ধু দিহান। তবে তার আগেই মেয়েটির মৃত্যু হয়।

পরদিন ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, “তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও যৌনাঙ্গ
ও পায়ুপথে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। বিকৃত যৌনাচারের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”

মেয়েটির পরিবার ধর্ষণ ও হত্যার অভিযোগ
এনে দিহানের বিরুদ্ধে মামলা করলে পুলিশ সেই মামলায় তাকে
গ্রেপ্তার দেখায়। পরে তিনি ১৬৪
ধারায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন।

আরও পড়ুন

দিহানের ডিএনএ পরীক্ষায় আদালতের অনুমতি
 

কলাবাগানে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ‘দায় স্বীকার’ করে বন্ধুর জবানবন্দি
 

পুলিশ মেয়েটির বয়স বেশি দেখাতে চেয়েছিল, অভিযোগ মায়ের
 

যা বললেন দিহানের মা-ভাই