ক্যাটাগরি

পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন ১৯ পুলিশ কর্মকর্তা

বুধবার স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে
তাদের পদোন্নতির কথা জানানো হয়।

এই কর্মকর্তারা হলেন-
মো. শফিকুল ইসলাম, মো.বরকতুল্লাহ খান, সারোয়ার মোর্শেদ শামীম, আবু রায়হান মুহাম্মদ
সালেহ, মো. শামছুল আলম, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, মো. জামিল হাসান,
সানা শামীনুর রহমান, মো. আতিকুর রহমান, মো. মাসুদুর রহমান, মো. মাহবুবুর রহমান, মোহাম্মদ
জাহাঙ্গীর হোসেন, মো. ওয়ালিদ হোসেন, মিয়া মাসুদ করিম, মো. মেহেদুল করিম, মো. গিয়াস
উদ্দিন আহমদ, নওরোজ হাসান তালুকদার ও মোহাম্মদ এনামুল হক।