ক্যাটাগরি

রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঘনিরামপুর কাজীফার্ম ছাউনি সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম (৪৫) মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকার বাসিন্দা।

গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা মিথিলা পরিবহনের বাসটির পাশ কাটাতে গিয়ে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসের সুপার ভাইজার ঘটনাস্থলেই নিহত হন।”

এ ঘটনায় আহত আটজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।