ক্যাটাগরি

যুক্তরাজ্য ফেরতদের কোয়ারেন্টিনে কড়াকড়ি কমল

স্বাস্থ্য
অধিদপ্তরের নতুন নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাজ্য থেকে যারা আসবেন, তাদের সবাইকে ৪ দিন বাধ্যতামূলকভাবে
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

চারদিন
পর নমুনা পরীক্ষায় করোনভাইরাসের সংক্রমণ পাওয়া না গেলে বাড়িতে
গিয়ে তিনি বাকি ১০ দিনের (মোট
১৪ দিন) কোয়ারেন্টিন সম্পন্ন করবেন।

আর
চার দিন পর নমুনা পরীক্ষায়
কারো সংক্রমণ ধরা পড়লে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে।

শুক্রবার
থেকেই নতুন এ নিয়ম কার্যকর
হবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনায় জানানো হয়েছে।

এতদিন
যুক্তরাজ্য ফেরত সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক
কোয়ারেন্টিনে থাকতে হচ্ছিল।

করোনাভাইরাসের
অতি সংক্রামক একটি নতুন ধরন লন্ডন ও আশপাশের এলাকা
থেকে দ্রুত ছড়াতে থাকায় গত মাসের শেষ
দিকে অন্য অনেক দেশের মত বাংলাদেশেও যুক্তরাজ্য
থেকে আসা যাত্রীদের ব্যাপারে সতর্কতা বাড়ানো হয়।

২৩
ডিসেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, যুক্তরাজ্য থেকে আসা যে যাত্রীর সঙ্গে
করোনাভাইরাস পরীক্ষার ‘নেগেটিভ’ সনদ থাকবে না, তাদের বাধ্যতামূলকভাবে সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

এরপর
২৮ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক
কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে সরকার, তা কার্যকর হয়
১ জানুয়ারি থেকে। ওই ১৪ দিন
যাত্রীদের নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে রাখার ব্যবস্থা হয়।

বুধবার
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা, সিলেটের সিভিল সার্জন, দিয়া বাড়ি এবং আশকোনা হজ ক্যাম্পের ইনচার্জের
কাছে পাঠানো নতুন নির্দেশনায় বলা হয়, নতুন নিয়মে চারদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সময়টা যাত্রীদের নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলেই কাটাতে হবে।

তবে
কোনো যাত্রী হোটেলে যেতে না চাইলে তাকে
সরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।

চার
দিন পর নমুনা পরীক্ষার
ফল ‘নেগেটিভ’ হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে। আর ফল ‘পজিটিভ’
হলে সেই যাত্রীকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। সেক্ষেত্রেও হাসপাতালের চিকিৎসা ব্যয় যাত্রীকে বহন করতে হবে।

পুরনো খবর


যুক্তরাজ্য থেকে আসা ৪২ যাত্রী সিলেটের হোটেলে কোয়ারেন্টিনে
 

লন্ডন ফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টিন নিজের খরচে হোটেলে
 


লন্ডন থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন
 

কোভিড-১৯: যুক্তরাজ্য ফেরতদের ক্ষেত্রে কড়াকড়ি বাড়ল
 

বিমান চলাচল বন্ধের দাবি বিএনপির
 

করোনাভাইরাস: যুক্তরাজ্যে শনাক্ত নতুন ধরন ‘আরও দ্রুত ছড়ায়’
 

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন: যা যা জানা গেছে

করোনাভাইরাসের ‘নতুন ধরনের’ খবর নিয়ে আতঙ্ক নয়: বিসিএসআইআর

বিশ্বজুড়েই মিলছে করোনাভাইরাসের নতুন ধরন