ক্যাটাগরি

যুবলীগ সাধারণ সম্পাদক নিখিল করোনাভাইরাসে আক্রান্ত

মাইনুল হোসেন খান নিখিল।

মাইনুল হোসেন খান নিখিল।

বৃহস্পতিবার তিনি নমুনা পরীক্ষার ফল পান বলে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আওয়ামী লীগের যুব সংগঠনটির প্রচার সম্পাদক
জয়দেব নন্দী।

তিনি বলেন, “সোমবার থেকে তিনি (নিখিল) শরীরে
জ্বর অনুভব করছিলেন। গতকাল করোনাভাইরাসের টেস্টের জন্য স্যাম্পল দিয়েছিলেন। আজ পজেটিভ
রিপোর্ট পেয়েছেন।”

নিখিল চিকিৎসকের পরামর্শে বাসায়ই ‘আইসোলেশনে’
রয়েছেন জানিয়ে জয়দেব বলেন, “তার শরীরের অবস্থা এখন ভালো।”