ম্যাচটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। এর আগের দিন এক বিবৃতিতে ম্যাচ
স্থগিত করার কথা জানায় আমিরাত ক্রিকেট বোর্ড। এই ম্যাচের নতুন সূচি সম্পর্কে এখনও
কিছু জানায়নি তারা।
গত এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার স্থগিত হলো সিরিজের ম্যাচ। আমিরাত
দলে একের পর এক ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দ্বিতীয় ওয়ানডে স্থগিত করা
হয় দুই দফা। সব মিলে দলটির চার জন খেলোয়াড় আক্রান্ত হয়েছেন।
চার ম্যাচের সিরিজের প্রথমটি জিতে এগিয়ে আছে স্বাগতিক আমিরাত। সূচি
অনুযায়ী পরের ম্যাচ আগামী শনিবার।
আগামী ২১ জানুয়ারি থেকে আবার শুরু হবে আয়ারল্যান্ড-আফগানিস্তানের
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।