ক্যাটাগরি

‘জুনিয়রদের নির্যাতন,’ খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর শাস্তি

এছাড়া শিক্ষকদের সঙ্গে ‘গুরুতর অসদাচরণ’ করায় আরও দুইজনকে
সাজা দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব
মো. শরীফ হাসান লিমন জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। ইংরেজি
বিভাগের চতুর্থ বর্ষের মশিউর রহমান রাজা ও রাজ বর্মণ বিধানকে দুই বছরের জন্য আর মিনহাজুর
রহমানকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে সাবেরুল বাশার
নিরবের সার্টিফিকেট এক বছরের জন্য স্থগিত ও ফাহাদ রহমান অঝোরকে ১০ হাজার টাকা জরিমানা
করা হয়েছে।

তিনি বলেন, “এছাড়া দুই শিক্ষকের পথ আটকানো ও তাদের সঙ্গে
গুরুতর অসদাচরণ করায় বাংলা বিভাগের মোবারক হোসেন নোমানকে একবছর, ইতিহাস ও সভ্যতা বিভাগের
৪র্থ বর্ষের ইমামুল ইসলামকে দুইবছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা একাডেমিক কাউন্সিলে আপিল করতে
পারবেন বলে জানান তিনি।