আরিফ মজুমদারের লেখা কথায় মহিদুল হাসান মনের সুর ও সংগীতায়োজনে গানটি মুক্তি দেওয়া হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ‘রোজমেরি মিউজিক’ ইউটিউব চ্যানেলে।
গানটির ভিডিও নির্মাণ করেছেন শিউল বাবু।
রোজমেরি মিউজিক’র কর্ণধার সালেহ আলম বলেন, “আশা রাখি গানটি শ্রোতাদের ভালো লাগবে। গানটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন।”
ফজলুর রহমান বাবু অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও শ্রোতামহলে পরিচিতি পেয়েছেন।