ক্যাটাগরি

ভিটামিন ই সমৃদ্ধ তেল

এছাড়াও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
ও কোষের কার্যকারিতা সঠিকভাবে চালাতে সহায়তা করে।

পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত
প্রতিবেদন থেকে ভিটামিন ই পাওয়া যায় এমন কয়েকটি তেল সম্পর্কে জানানো হল।

কাঠ-বাদামের তেল: ত্বকের যত্নে প্রাচীনকাল থেকেই নারীরা কাঠ-বাদামের তেল ব্যবহার করে আসছেন
কারণ এতে আছে ভিটামিন ই যা ত্বকের যত্নে প্রয়োজনীয়।

নারিকেল তেল:
নারিকেল তেলে লৌহ, ভিটামিন কে ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন ই পাওয়া যায়। ত্বকের দাগ
ছোপ ও বলিরেখা কমাতে নারিকেল তেল ভূমিকা রাখে। তাই ত্বক ভালো রাখতে প্রতিদিন কয়েক ফোঁটা
নারিকেল তেল ত্বকে ব্যবহার করা ভালো।

রেড়ির তেল:
বা ক্যাস্টর অয়েল চুল ঘন, মসৃণ করার পাশাপাশি চুল বড় করতেও সহায়তা করে। কারণ এতে আছে
ভিটামিন ই।

জলপাইয়ের তেল:
জলপাইয়ের তেলে ভালো পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় যা চুল সুস্থ ও সুন্দর রাখতে সহায়তা
করে। সুস্বাস্থ্যের জন্য জলপাইয়ের তেল ত্বক ভালো রাখতেও সহায়তা করে।

আরও পড়ুন

সুন্দর চুলের জন্য ভিটামিন ই তেল
 

কেশ সমস্যায় প্রাকৃতিক সমাধান
 

তেল ব্যবহার নিয়ে ভুল ধারণা