ক্যাটাগরি

সাবেক এমপি বদিকে পিতা দাবি: মামলার শুনানি পেছাল

বাদীপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার বেলা ১টায় মামলাটি শুনানির কথা থাকলেও বিবাদীরা আদালতের চিঠি না পাওয়ায় তা পিছিয়ে গেছে। শুনানির পরবর্তী দিন এখনও ঠিক করেনি আদালত।

গত ১৩ ডিসেম্বর টেকনাফের সহকারী জজ মো. জিয়াউল হকের আদালতে বদিকে বাবা দাবি করে মামলা দায়ের করেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার মোহাম্মদ ইসহাক নামে ২৭ বছর বয়সী এক ব্যক্তি।

মামলঅয় ২ নম্বর বিবাদী করা হয়েছে বদির চাচা ও টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলামকে।

এরপর বিবাদীদের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়।

আইনজীবী কফিল বলেন, “আদালতের রেকর্ড অনুসারে বিবাদীরা আদালতের সমন পাননি। এখন আদালতের একটাই করণীয় আছে। তা হল বিবাদীদের আরেকটা তারিখ দেওয়া এবং আবার সমন জারি করা।”

তিনি বলেন, বিবাদীর ওপর নির্ভর করছে মামলার পরবর্তী কার্যক্রম কী দাঁড়াবে। যদি বিবাদী আদালতে হাজির হয়ে দায় স্বীকার না করেন তাহলে ডিএনএ টেস্ট করার আবেদন জানানো হবে। তাতে প্রকৃত সত্য উন্মোচিত হবে।