শুক্রবার
সকালে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী
কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।
আহমদ
হোসেন নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানিয়ে বলেন, ভোট কেন্দ্রে ভোটারদের
উপস্থিতি বাড়াতে ঘরে ঘরে গিয়ে তাদের উদ্বুদ্ধ করতে হবে।
বিদ্রোহী
প্রার্থীদের বহিষ্কারের সুপারিশ করে তিনি বলেন, “যারা বিদ্রোহীদের পৃষ্ঠপোকতা করছে
তাদের ব্যাপারেও কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে। আমরা যারা আওয়ামী লীগের
রাজনীতি করি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করতে পারি না।
“তাছাড়া
মনোনয়ন চেয়ে যারা আবেদন করেছিলেন প্রত্যেকেই দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে দল সমর্থিত
কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন। অন্যথায় দলীয় শৃঙ্খলা
ভঙ্গের কারণে স্বয়ংক্রিয়ভাবে দলীয় পদ হারাবেন বলে মুচলেখায় উল্লেখ ছিল।”
শেখ
হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার যুগপূর্তি, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী
নৌকার বিজয়ের মধ্য দিয়ে পালন করতে চান উল্লেখ করে তিনি বলেন, দেশের দ্বিতীয়
বৃহত্তম নগরী হিসেবে চট্টগ্রামের মেয়র হিসেবে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় অত্যন্ত
গুরুত্ব বহন করে।
নির্বাচন
সুষ্ঠু ও স্বতঃস্ফুর্ত ভোটার উপস্থিতিতেই হবে উল্লেখ করে আহমদ হোসেন বলেন, নির্বাচন
কমিশন নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে স্বাধীনভাবে কাজ করছে।
সভায়
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন
বলেন, দলের নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বে এই দশকে বাংলাদেশ কতদূর এগিয়েছে তা
তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি নিয়ে পাড়া মহল্লায় গিয়ে কাজ করছে। ছোট ছোট গ্রুপে ভাগ
হয়ে এই কার্যক্রমকে আরও গতিশীল করে ঘরে ঘরে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে নৌকায় ভোট
চাইতে হবে।
আওয়ামী
লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, “আমরা নির্বাচনে বিশ্বাসী, গণমানুষের
রায়ে বিশ্বাসী। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে
মানুষ ভোট কেন্দ্রে আসবে বলে আমি আশাবাদী।”
গণসংযোগে
নৌকা ও আওয়ামী লীগের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে বিএনপি নানা অজুহাত
তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন থেকে সরে পরাজয়ের গ্লানি এড়াতে চাইছে।
এসময়
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য মো. বেলাল
হোসেন, মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের
সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।