ক্যাটাগরি

ঝিনাইদহ পৌরসভায় নির্বাচনী সহিংসতায় নিহত: গ্রেপ্তার ১

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ জানান, ঝিনাইদহ পৌর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে বাপ্পী নামের একজনকে গ্রেপ্তার করেন তারা।

গত বুধবার রাতে শহরের কবিরপুর এলাকায় নির্বাচনী সহিংতায় প্রতিপক্ষের হামলায় নিহত হয় কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টু (৫০)।

এ ঘটনার পাঁচ ঘণ্টা পর প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ কুমার নদ থেকে উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার রাতে নিহতের ভাই কাউন্সিলর প্রার্থী শওকত আলী বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে শৈলকুপা থানায় মামলা দায়ের করেন।

“মামলার পর অভিযান চালিয়ে মামলার মূল আসামিকে বাপ্পীকে গ্রেপ্তার করা হয়।”