নিহত শিউলি বেগম(
৪৫) উপজেলার লক্ষ্মীপ্রসাদ সড়কপাড় গ্রামের শেখ আবজালের স্ত্রী।
শিউলির ভাই শামীম
আরমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে শিউলি বাড়িতে তার
স্বামীকে ভাত দিচ্ছিলেন। এ সময় প্রতিবেশীর বাড়ির পুরনো প্রাচীর ধসে পড়লে আহত হন তিনি।
স্বজনরা তাকে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান শামীম আরমান।