ক্যাটাগরি

হাতিরঝিলে যুবকের লাশ

হাতিরঝিল থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ গোলাম আযম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বেগুনবাড়ি সেতুর পূর্ব পাশে জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।

“আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরনে ট্রাউজার ছিল।”

যুবকের পরিচয় ও মৃত্যুর কারণ খোঁজা হচ্ছে বলে তিনি জানান।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।