ক্যাটাগরি

খুলনায় ট্রাক চাপায় প্রাণ হারাল ২ মোটরসাইকেল আরোহী

শুক্রবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট
এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে হরিণটানা থানার ওসি এনামুল হক জানান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়
শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি এনামুল
হক জানান, সকালে একটি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিলেন দুই ব্যক্তি।
তারা খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্টে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা
দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারান।

ওসি এনামুল আরও জানান, নিহতরা বাবা ও
ছেলে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের সঙ্গে খেজুরের রসভরতি বোতল ছিল।