ক্যাটাগরি

গানের স্বত্ব বিক্রি করে দিলেন শাকিরা

একটি-দুটি নয়,
কলাম্বিয়া’র সংগীত শিল্পী শাকিরা
তার সবগানের
স্বত্ব যুক্তরাজ্য
ভিত্তিক সংগীত
ব্যবস্থাপনা সংস্থা ‘হিপনোসিস’য়ের কাছে
বিক্রি করে
দিয়েছেন।

এই প্রতিষ্ঠানের উদ্ধৃতি
দিয়ে রয়টার্স
জানায়, করোনাভাইরাস
মহামারীর মধ্যে
এই ধারা
শুরু হয়েছে।
সেই তালিকায়
নব্য নাম
লেখালেন ২০১০
সালের ফিফা
ওয়ার্ল্ড কাপের
‘ওয়াকা ওয়াকা
(দিস টাইম
ফর আফ্রিকা)’
খ্যাত গানের
শিল্পী শাকিরা।

তার বহু বিখ্যাত
গানের মধ্যে
রয়েছে, ‘হিপ’স ডোন্ট
লাই’, ‘হোয়েনেভার
হোয়াটেভার’, ‘আন্ডারনিথ ইউর ক্লথ’ ইত্যাদি।

তিনবার গ্র্যামি জয়ী
এই গায়িকার
১৪৫টি গানের
স্বত্ব এখন
হিপনোসিস’য়ের।
তবে কত
অর্থের বিনিময়ে
এই বাণিজ্য
হয়েছে তা
প্রকাশ করেনি
সংস্থাটি।

মহামারীর কারণে বিভিন্ন
কনসার্ট ও
খোলা মঞ্চের
অনুষ্ঠান বন্ধ
হয়ে যাওয়াতে
এই স্বত্ব
বিক্রির একটা
ধারা শুরু
হয় গত
বছর থেকে।
উল্লেখযোগ্য শিল্পীর মধ্যে আছেন মার্কিন
গীতিকবি-সংগীত
শিল্পী বব
ডিলান। ডিসেম্বরে
তার তালিকায়
থাকা সবগুলো
গানের স্বত্ব
বিক্রি করে
দিয়েছিলেন ইউনিভার্সাল মিউজিক গ্রুপের কাছে।
সেই পথ
ধরে সমস্ত
গানের স্বত্ব
বিক্রি করে
দেন মার্কিন-কানাডিয়ান সংগীত
শিল্পী নিয়ল
ইয়ং।

হঠাৎ করেই যেন পুরানো গান
শোনার এক
জোয়ার এসেছে
অনলাইন মাধ্যমে।
বিগত কয়েকমাসে
পুরান আমলের
বহু গান
তালিকার শীর্ষে
অবস্থান নেয়।
যে কারণে
বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো এখন ‘ক্লাসিক’ গানগুলো
কেনার আগ্রহ
দেখাচ্ছে।

তবে শাকিরা নিজের
গান সম্পর্কে
বলেন, “গান
গাওয়ার আগে,
সেই আট
বছর বয়সে,
তখন থেকে
গান লিখেছি
বিশ্বকে বোঝার
জন্য।”

৪৩ বছর বয়সি
এই গায়িকা
আরও বলেন,
“যে গান
যে সময়ে
লিখেছি সেই
সময়ের ব্যক্তিত্বের
প্রতিফলন ঘটেছে
কথায়। তবে
যখন পৃথিবীতে
ছড়িয়েছে আমার
গান, সেটা
তখন শুধু
আমার নয়
বরং যারা
প্রশংসা করেছে
তাদের কাছেও
চলে গিয়েছে।”

“আমি জানি হিপনোসিস
হবে আমার
গানগুলোর জন্য
দারুণ একটি
ঘর।”

সম্প্রতি হিপনোসিস নিয়ল
ইয়ং-সহ
ফ্লিটউড ম্যাক
গিটারিস্ট লিন্ডসে বাকিংহাম এবং রেকর্ড
প্রযোজক জিমি
লভিং’য়ের
সংগীত স্বত্বও
কিনে নয়।

গায়িকার প্রতি প্রশংসার
জয়ধ্বনি তুলে
এই প্রতিষ্ঠানের
প্রতিষ্ঠাতা মার্ক মার্কুরিয়াডিস শাকিরাকে, ‘ল্যাটিন
মিউজিকের রানি’
হিসেবে আখ্যায়ীত
করেন।