ক্যাটাগরি

বিইউবিটিতে নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

বৃহস্পতিবার ভিডিও
কনফারেন্সের মাধ্যমে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিইউবিটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বেসরকারি এই ইউনিভার্সিটি জানায়, এই ওরিয়েন্টেশনে ফ্যাকাল্টি অব বিজনেস, ফ্যাকাল্টি
অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপলায়েড সায়েন্সেস, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ,
ফ্যাকাল্টি অব ল’ এবং ফ্যাকাল্টি অব সোস্যাল সায়েন্সেসের শিক্ষার্থীরা যুক্ত ছিলেন।

এতে সভাপতি হিসেবে
উপস্থিত ছিলেন উপাচার্য ড. মো. ফৈয়াজ খান।

নবীন শিক্ষার্থীদের
স্বাগত জানিয়ে সভাপতি নিজ নিজ বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার লক্ষ্যে তাদের অধ্যয়নের তাগিদ দেন।

তিনি বলেন, “বিইউবিটি
অধ্যয়ন, গবেষণা ও খেলাধুলার সুবিধাসহ সব রকমের সুবিধা সৃষ্টি করে রেখেছে শিক্ষার্থীদের
জন্য। শিক্ষার্থীদের জ্ঞান সাধনার পথে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সাথে
সহযাত্রী হয়ে থাকবেন।”

অনুষ্ঠানে গেস্ট অব
অনার হিসেবে বক্তব্য রাখেন বিইউবিটি ট্রাস্টে অ্যাডভাইজার ও সদস্য মো. আবু সালেহ, প্রো-ভিসি
মো. আলী নূর।

বিশেষ অতিথি ছিলেন
বিইউবিটি ট্রাস্টের সদস্য মিঞা লুৎফার রহমান।

বিভিন্ন অনুষদের ডিন,
চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর অনুষ্ঠানে যুক্ত ছিলেন।