জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার সকালে সানজিদা আক্তার (৭) নামের ওই শিশুর লাশ
জঙ্গল থেকে উদ্ধার করা হয়।
সানজিদার বাবা শাজাহান আকন্দ বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠান থেকে তার মেয়েকে অপহরণ করা হয়। অপহরণকারীরা একটি চিরকুটে লিখে যাওয়া নাম্বারে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলে। কিন্তু পরে ওই নম্বারে ফোন করলে বন্ধ পাওয়া যায়।
“বুধবার অপহরণকারীরা ফোন দিয়ে তাদের বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা পাঠাতে বলে। এ বিষয়ে বুধবার থানায় সাধারণ ডায়েরি করি।সকালে জঙ্গলে লাশ পাওয়া গেল।”
এ বিষয়ে ওসি বলেন, “নাম্বার ট্র্যাকিং করে অপহরণকারীদের শনাক্ত করার চেষ্টা করছিল পুলিশ। এর মধ্যেই মেয়েটির লাশ পাওয়া গেল। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”