শনিবার
গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। রোববার দুপুরে সদর উপজেলার তালা গ্রামে মধুমতি নদীর বালুরঘাট
থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত শ্রমিক
রিপন চৌকিদার (২২) ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল গণির ছেলে।
এছাড়া
নিখোঁজ রয়েছেন ওই ট্রলারের অপর শ্রমিক একই গ্রামের শাহজাহান পাটোয়ারীর ছেলে বিল্লাল
পাটোয়ারী (২৮)।
ট্রলারডুবির
ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক রুহুল আমীন (৪৫) বলেন, শ্রমিকরা তালা বালুঘাট থেকে বালু ভরতি
করার পর জেয়ারের সময় ট্রলারটি ঘাটে নোঙর করা হয়।
“রাতে আমরা
তিনজন ট্রলারের মধ্যে ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে ভাটার টানে ট্রলারটি কাত হয়ে ডুবে
যায়। তিনি সাঁতরে তীরে উঠলেও অপর দুই শ্রমিক রিপন ও বিল্লাল নিখোঁজ হন।”
গোপালগঞ্জ সদর
উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই বিপ্লব কুমার দাস বলেন, সকাল ৯টায় খুলনা ফায়ার
সার্ভিসের একটি ডুবুরি দল তল্লাশি অভিযান শুরু করে। দুপুর আড়াইটার দিকে ট্রলারের নিচ
থেকে তারা এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে।
অপর শ্রমিক
নিঁখোজ রয়েছেন এবং ডুবুরি দল বিকাল সাড়ে ৪টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে
বলে তিনি জানান।