ক্যাটাগরি

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: আরও ২২ আসামির জামিন

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিল্টন হোসেন রোববার বিকালে তাদের
এক মাসের
জন্য জামিন
আবেদন মঞ্জুর করেন।  এর আগে সকালে এই
আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন
আবেদন করেন।

আদালত পুলিশের পরির্দশক
মো. আসাদুজ্জামান
বলেন, মসজিদে
বিস্ফোরণে হতাহতের মামলায় ২২ আসামি
সকালে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। এ সময়
তারা এক মাসের জন্য জামিন আবেদন
জানালে শুনানি
শেষে বিকালে
আদালত তা মঞ্জুর
করে।

গত বছর ৪
সেপ্টেম্বর রাতে ওই মসজিদে ছিদ্র
দিয়ে গ্যাস বের হওয়ার পর বিস্ফোরণে ৩৭
জন দগ্ধ হন। তাদের মধ্যে এক
শিশু ও
মসজিদ কমিটির
সাধারণ সম্পাদকসহ
৩৪ জনের
মারা যান। অন্য তিনজন
রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন
অ্যান্ড প্লাস্টিক
সার্জারি ইনস্টিটিউটে
চিকিৎসা নিয়ে
সুস্থ হয়ে
বাড়ি ফিরেছেন।

গত ৩১ ডিসেম্বর এ ঘটনায় পুলিশ
মসজিদ কমিটির সভাপতিসহ ২৯
জনের বিরুদ্ধে
অভিযোগপত্র দেয় আদালতে। তারা সবাই জামিনে রয়েছেন।

মসজিদে বিস্ফোরণ: তিতাস দুষছে গ্রাহক ও মসজিদ কমিটিকে

মসজিদে
বিস্ফোরণ:
পাইপ
পরিত্যক্ত
২২
বছর,
গ্যাস
বন্ধ
করেনি
তিতাস

বিস্ফোরণ: মসজিদ ‘ওয়াকফ করা জমিতেই’

মসজিদে বিস্ফোরণ: ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
 

তাছাড়া আরও আটজনের বিরুদ্ধে সম্পূরক
অভিযোগপত্র দেওয়ার কথা রয়েছে।

নারায়ণগঞ্জ পুলিশের অপরাধ তদন্ত
বিভাগের বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন বলেন, “এই আটজন সরকারি কর্মকর্তা হওয়ায় অভিযোগপত্র
দেওয়ার আগে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। অনুমোদন পাওয়া গেলে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র
দেওয়া হবে।”