ক্যাটাগরি

মহামারীতে বন্ধ ছয়টি ট্রেন চালুর দাবি চাঁপাইনবাবগঞ্জে

রোববার
সকালে স্থানীয় রেলওয়ে স্টেশনে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী’র ব্যানারে এ সংবাদ
সম্মেলন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম।

সংবাদ
সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, গত বছরের মার্চ মাসে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জ
থেকেও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে আপ-ডাউন মিলিয়ে ছয়টি ট্রেন
চালু হলেও লোকাল আরও ছয়টি ট্রেন এখনো বন্ধ আছে।

“এই
ছয়টি ট্রেন বন্ধ থাকার কারণে সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে।”

পশ্চিমাঞ্চল
রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ট্রেন চালুর দাবি জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি জানিয়ে অবিলম্বে
ট্রেন চালু না হলে রাজপথের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করা হয় এ সংবাদ
সম্মেলনে।

এ সময়
উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা
চেয়ারম্যান হুমায়ন রেজা, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, জেলা জাসদের
সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক মিজানুর রহমান, জাসদ নেতা আবু হেনা বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক
উন্নয়ন কমিটির নেতারা।