শেরেবাংলা
নগরের চন্দ্রিমা উদ্যানের সামনে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে অর্থনীতি
বিভাগের সদস্যের একান্ত সচিব শওকত হোসেন জানান।
রোববার বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাস্তা পার হওয়ার সময়
একটি মোটরসাইকেল দ্রুতবেগে এসে স্যারকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
“দুর্ঘটনায়
স্যারের ডান পায়ের হাড় ভেঙে গেছে এবং প্লাস্টার করা হয়েছে। মাথায় সামান্য আঘাত
পেয়েছেন। তবে সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে।”
শামসুল আলম এখন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে শওকত জানান।
তিনি
বলেন, চিকিৎসক স্যারকে অন্তত ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন
এবং স্যার বর্তমানে মোহাম্মদপুরের বাসায় রয়েছেন।