এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে আদেশ পেয়ে সোমবার ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের গেইটে এই জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি জানান, অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম এই জিজ্ঞাসাবাদ করবেন।
মালেককে জিজ্ঞাসাবাদের জন্য অনুসন্ধান কর্মকর্তা ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশের কাছে আবেদন জানালে গত ১৩ তা মঞ্জুর হয়।
অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক মালেককে গ্রেপ্তার করে র্যাব।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি টাকার জাল নোট,
একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধারের
কথাও তখন জানানো হয়।
স্বাস্থ্যের গাড়িচালকের শত কোটি টাকার সম্পদ: র্যাব
মালেকের ‘দুর্নীতির’ দায় নিতে চায় না স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
সে ঘটনায় র্যাব-১ এর পরিদর্শক (শহর ও যান)
আলমগীর হোসেন বাদী হয়ে দুটি মামলা করেন। এরপর
তাকে ১৪ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদও
করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মালেককে গ্রেপ্তারের পরদিন দুদক জানায়, আগে থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের ‘সীমাহীন দুর্নীতি ও অনিয়ম’ সাড়ে জড়িত অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। তাদের মধ্যে গাড়িচালক মালেকও রয়েছেন।
স্বাস্থ্যের ৪৫ কর্মকর্তা-কর্মচারীর অঢেল সম্পত্তির উৎসের খোঁজে দুদক