ক্যাটাগরি

খসড়া প্রকাশ: ভোটার তালিকায় যুক্ত হচ্ছে ১৫ লাখ নাম

ছবিসহ ভোটার তালিকার হালনাগাদের অংশ হিসেবে স্থানীয়ভাবে তাদের নামসহ
খসড়া তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর রোববার আগারগাঁওয়ের নির্বাচন
ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
করা হবে। খসড়া তালিকায় তথ্য ভুল থাকলে তা সংশোধনের জন্য ৩১ জানুয়ারির মধ্যে আবেদন
করতে হবে।

মৃত ভোটারদের বাদ দেওয়া হবে চূড়ান্ত তালিকা করার সময়। ২ মার্চ চূড়ান্ত
ভোটার তালিকা প্রকাশ করা হবে।

>> ২০১৯-২০২০ সালে হালনাগাদের পর এবার অন্তর্ভুক্ত হচ্ছেন ১৪ লাখ
৬৫ হাজার ৪৬ জন নতুন ভোটার। তাদের মধ্যে ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন পুরুষ; ৫ লাখ ৬৩ হাজার
৪৮ জন নারী এবং ১৫ জন তৃতীয় লিঙ্গের।

>> ২০২০ সালের ২ মার্চ দেশে ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৯৮ লাখ ১৯
হাজার ১১২ জন। এর মধ্যে ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন পুরুষ; ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার
২২২ জন নারী এবং ৩৬০ জন তৃতীয় লিঙ্গের।

>> খসড়া তালিকার ভোটারদের নিয়ে এ বছর চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়াবে
১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জনে।

ইসি কর্মকর্তারা জানান, জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস,
ইউনিয়ন-ওয়ার্ড-ক্যান্টনমেন্ট বোর্ড- অথবা গুরুত্বপূর্ণ স্থান ও সংশোধনকারী কর্তৃপক্ষের
অফিসে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।

এ নিয়ে কারও দাবি বা আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে জানানোর পর
তা নিষ্পত্তি করা হবে। এরপর ২ মার্চ হালনাগাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

চলতি বছর ১ জানুয়ারি যাদের বয়স আঠারো বা তার বেশি হয়েছে, তাদের নাম
এ দফার হালনাগাদে ভোটার তালিকায় আসছে।

সর্বশেষ ২০১৯ সালে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ
করা হয়। তাতে ১৫ থেকে ১৮ বছর বয়সী (২০০১-২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম)
নাগরিকদের ছবি, চোখের আইরিশ ও ১০ আঙুলের ছাপসহ নিবন্ধন করা হয়।

২০২০ থেকে ২০২২ সালে পর্যায়ক্রমে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা
হচ্ছে।