এক
সংবাদ বিজ্ঞপ্তিতে ডাবর জানায়, এই উদ্যোগের মাধ্যমে সম্প্রতি ধামরাইতে অবস্থিত
ডাবর কারখানা ও আশেপাশের এলাকায় মহামারীতে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে ৩০০ সুরক্ষা কিট বিতরণ করা হয়েছে।
এই
সুরক্ষা কিটে রয়েছে ফেসিয়াল মাস্ক, ডাবর হানি, ডাবর হ্যান্ডওয়াশ ও ডাবর
স্যানিটাইজার।
এসব বিতরণকালে ডাবরের পক্ষ থেকে উপস্থিত
ছিলেন হেড অফ হিউম্যান রিসোর্স রাশেদ মোশারফ চৌধুরী, ফ্যাক্টরি ম্যানেজার নূর
হোসেন, ফ্যাক্টরি হিউম্যান রিসোর্স ম্যানেজার আরিফ তসলিম।
রাশেদ
মোশারফ বলেন, ভবিষ্যতেও একইভাবে দেশের যে কোনো ক্রান্তিকাল
পেরিয়ে যেতে বাংলাদেশের মানুষের পাশে থাকবে ডাবর।
১৩৫
বছর পুরনো ব্র্যান্ড ডাবর বাংলাদেশে এশিয়ান
কনজ্যুমার কেয়ার প্রাইভেট লিমিটেড নামে কাজ করছে।