রোববার দুপুরে ওই নারী তার স্বামী আইয়ুব আলী
(৫০)সহ ছয়জনকে আসামি করে মামলাটি করেন বলে পুলিশ জানিয়েছে।
ওই নারীর অভিযোগ, তাদের মধ্যে দাম্পত্য কলহ
চলছিল। তা মীমাংসার কথা বলে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।
খিলগাঁও থানার পরিদর্শক ফারুকুল আলম বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভুক্তভোগী নারী অভিযোগ করেন, গত ১২ জানুয়ারি দুপুর ২টার
দিকে আইয়ুব পরিবারিক কলহ মেটানোর কথা বলে তার স্ত্রীকে খিলগাঁও থানাধীন সিপাই পাড়া
টেম্পু স্ট্যান্ডের পাশে কালু নামের এক বন্ধুর বাসায় নেয়। সেখানে নিয়ে আইয়ুব তার পাঁচ
বন্ধুকে দিয়ে তাকে ধর্ষণ করায়।”
সেই ঘটনার পর ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস
সেন্টারে গিয়ে ওই নারী চিকিৎসা নিয়েছিলেন বলে পুলিশকে জানান। এরপর সুস্থ হয়ে রোববার
মামলা করেন।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান
পুলিশ কর্মকর্তা ফারুক।