ক্যাটাগরি

গাজীপুরে ম্যানহোল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিহত কামাল হোসেন (৩৭) টাঙ্গাইলের কালিহাতি পৌর এলাকার আতাউর রহমানের ছেলে।

সোমবার নিহতের বড় ভাই আব্দুল আওয়াল বাদী হয়ে গাছা থানায় মামলা করেন।

জিএমপি’র গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের
সাইনবোর্ড এলাকায় দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে রোববার সন্ধ্যায় স্থানীয় সুয়ারেজ লাইনের
এক ম্যানহোলের ভেতরে শার্ট-প্যান্ট পরা এক যুবকের লাশ দেখতে পায়।

পুলিশ রাতে সাইনবোর্ড-কামারজুরি সড়কের ওই ম্যানহোল থেকে লাশ উদ্ধার করে
ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

“অন্তত চার থেকে পাঁচ দিন আগে নিহত ওই ব্যক্তির লাশটি ফুলে পচন ধরেছে।”

পুলিশ তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। তবে
তার পকেট থেকে পাওয়া পরিচয়পত্রর সূত্র ধরে তার পরিচয় পায় পুলিশ।

গত ১০ জানুয়ারি গ্রামের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন কামাল
বলে তার স্বজনরা পুলিশকে জানিয়েছে।