ক্যাটাগরি

সাভারে কাউন্সিলরের কবল থেকে ‘৩ কোটি টাকার’ জমি উদ্ধার

সোমবার
সাভারের রাজাশন মৌজায় আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল
মাহফুজের নেতৃত্বে পুলিশের ১৪৪ সদস্যের একটি দল জমিটি উদ্ধারে আসে।

জমির
মালিক ব্যবসায়ী আব্দুস সোবাহান বলেন ২৪ শতাংশ জমিটির দাম প্রায় ৩ কোটি টাকা।
উদ্ধার করেছে প্রশাসন।

নির্বাহী
ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, আদালতের নির্দেশে দখলকৃত জমি উদ্ধার করে
প্রকৃত মালিক আব্দুস সোবাহানকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

উদ্ধারের
সময় পুলিশ ও ম্যাজিস্ট্রেট দেখে কাউন্সিলর সেলিম মিয়াসহ তার লোকজন সটকে পড়েন। পরে
ম্যাজিস্ট্রেটের নির্দেশে জমিতে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ও ঘর এক্সকেভেটর দিয়ে
ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলেন তিনি।

জমি
ফিরে পেয়ে আব্দুস সোবাহান বলেন, প্রায় সাত বছর আগে স্থানীয় কাউন্সিলর সেলিম মিয়া
তার ২৪ শতাংশ জমি দখল করে নেন। তখন দখলে বাধা দিতে গিয়ে তারা একাধিকবার হামলার
শিকার হয়েছেন।

পরে
আদালতে মামলা করার পর গত ১৩ জানুয়ারি ২য় যুগ্ম জেলা জজ আদালতের যুগ্ম জেলা জজ কাজী
মুশফিক মাহবুব রবিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দখলকারীদের কবল থেকে জমিটি উদ্ধার
করে বুঝিয়ে দেওয়ার জন্য ঢাকা জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন বলে জানান তিনি।

সেই
নির্দেশনা মোতাবেক জমিটি ফেরত পেলেন বলেন তিনি।

তবে দখলের
অভিযোগ অস্বীকার করে সাভার পৌর কাউন্সিলর সেলিম মিয়ার দাবি করেন জমিটি তাদের কিনেছিলেন।