ক্যাটাগরি

চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

১৯ বছর বয়সী ওই তরুণের নাম আব্দুস সোবহান। ঢাকেশ্বরী এলাকার একটি ওয়ার্কশপে তিনি কাজ করতেন।

ওই ওয়ার্কশপের মালিক মনির হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেছেন, সোমবার বেলা দেড়টার দিকে পাশের আরেকটি ওয়ার্কশপে হাতুড়ি আনতে গিয়েছিলেন সোবহান। সেখানে অসাবধানবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক সোবহানকে মৃত ঘোষণা করেন।

পুরান ঢাকার দেবিদাস ঘাট লেইন এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন সোবহান। চার ভাইয়ের মধ্য তিনি ছিলেন সবার ছোট।

ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে বলে চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার জানিয়েছেন।