সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)
প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৮ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ কমে
৫ হাজার ৮০১ দশমিক ৭২ পয়েন্ট হয়েছে।
এ বাজারে মোট ১ হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ টাকার
শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ২ হাজার ৩৪৮ কোটি ৮৭ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল
ফান্ডের ইউনিটের মধ্যে ৬২টির দর বেড়েছে, ২২২টির কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত
রয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই
এদিন ১৪৯ দশমিক ১৪ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ২ শতাংশ কমে ১৬ হাজার ৮৯৮ পয়েন্ট
হয়েছে।
সিএসইতে ৯৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের
দিন ছিল ১৫১ কোটি ৭০ লাখ টাকা।
লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানির শেয়ার ও
মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৪৩টির দর
বেড়েছে, ১৬২টির কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত
রয়েছে।