ক্যাটাগরি

ফরিদপুরে খিচুড়ি খাওয়ার পর ১৫ জন সংজ্ঞাহীন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর ইসলাম
জানান, রোববার বিতাল ৩টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা দেওয়া
হচ্ছে।

তাদের বাড়ি সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বারোভাগিয়া
গ্রামে।

প্রতিবেশী রুমী মিয়া জানান, রোববার ওই গ্রামের সিরাজ মিয়ার
বাড়িতে দুপুরে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হয়। খিচুড়ি খাওয়ার পর সিরাজের
পরিবারের ছয়জনসহ তাদের জমিতে পেঁয়াজ রোপণের কাজে নিয়োজিত নয় শ্রমিক ঘণ্টা খানেকের
মধ্যে একে একে সংজ্ঞা হারায়।

এলাকাবাসী তাদের হাসপাতালে নিয়ে যায়। সংজ্ঞাহীনদের
মধ্যে সিরাজও রয়েছেন। এছাড়া তার পরিবারের তিন নারী ও এক শিশু রয়েছে।

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন,
ঘটনা তদন্তের জন্য ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। শত্রুতা করে কেউ খাবারে কিছু
মিশিয়ে দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।