ক্যাটাগরি

বেনাপোলে ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ আটক

যশোর র‍্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট এম সারোয়ার হুসাইন জানান, বেনাপোলের বারোপোতা বাজার থেকে রোববার রাতে বাইজিদ হোসেন নামের ওই ব্যক্তিকে তারা আটক করেন। 

বাইজিদ (৩২) শার্শা উপজেলার পুটখালি গ্রামের দারজুল ইসলামের ছেলে।

সারোয়ার বলেন, “ইয়াবা বিক্রির গোপন খবরে অভিযান চালিয়ে রোপোতা বাজারের আতাউর রহমানের সেলুন দোকানের পূর্ব পাশের পাঁকা রাস্তার উপর থেকে বাইজিদকে আটক করা হয়। পরে তারে শরীরে তল্লাশি করে ৩৫৮টি ইয়াবা উদ্ধার করা হয়। “

মাদক আইনে মামলা দিয়ে বাইজিদকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।