সোমবার দুপুরে হাতীবান্ধা
উপজেলার খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন,
হাতীবান্ধা থানার ডিএসবি ও কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার এসআই আব্দুল মতিন
(৫২) এবং ওই থানার পুলিশ সদস্য ও রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলহাজ মুজিবুল ইসলাম (৪৬)।
ওই থানার পুলিশের পরিদর্শক
(তদন্ত) রফিকুল ইসলাম রফিক জানান, সোমবার দুপুরে উপজেলার ফকিরপাড়া এলাকায় কাজ শেষে
মোটরসাইকেলে করে থানায় ফিরছিলেন তারা।
পথে খানের বাজার এলাকায়
বুড়িমারী থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়।
এতে তারা ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বলেন তিনি।
খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হাতীবান্ধা থানার ওসি
এরশাদুল আলম বলেন, “আমি কাজে লালমনিরহাটে আসছিলাম। দুজনের মৃত্যু খবর পেয়েছি। ঘাতক
ট্রাকটি আটক রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।”