ক্যাটাগরি

সিলেটে ইয়াবাসহ এসআই আটক

সোমবার বিকেলে নগরীর
সুবিদবাজারের চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে তার সঙ্গে আরও চারজনকে আটক করা হয়েছে
বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম
আশরাফ উল্লাহ তাহের।

আটক সাময়িক বরখাস্ত
পুলিশের উপ-পরিদর্শক রোকন উদ্দিন ভুঁইয়া এপিবিএন এর কর্মকর্তা।

অপর আটকরা হলেন, রীমা
বেগম, জসিম উদ্দিন, ফাহিম শাহরিয়ার এবং ফরিদ আহমেদ।

আশরাফ উল্লাহ তাহের
জানান, আটকরা ইয়াবা বিক্রির সাথে জড়িত। তাদের কাছ থেকে ১৮৫টি ইয়াবা এবং নগদ ৮২
হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ২৭
জানুয়ারি নগরীর দাড়িয়াপাড়া থেকে জোর করে ইয়াবা সেবনের মাধ্যমে যৌনকর্মীর কাজ
করানোর অপরাধে ইয়াবা ও কথিত স্ত্রীসহ রোকনকে আটক করেছিল র‌্যাব।