মঙ্গলবার
দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের
আইনজীবী পিপি আব্রাহাম লিংকন।
নিহত শাহিনা
বেগম (২০) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কারখানা পাড়া গ্রামের শামসুল হকের মেয়ে।
ফাঁসির
দণ্ডপ্রাপ্ত নিহতের স্বামী বকুল (২৫) কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার চর সাজাই নয়াপাড়া
গ্রামের আজিজল হকের ছেলে।
আব্রাহাম
লিংকন জানান, ২০০৫ সালে শাহিনা বেগমের সাথে বকুলের সাথে বিয়ে হয়। দুই বছর পর ২০০৭ সালের
২ ডিসেম্বর সকাল ৮টায় শাহিনাকে তার স্বামীর ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়।
“ভাবির
সাথে স্বামীর অবৈধ সম্পর্ক জেনে যাওয়ায় শাহিনাকে গলা টিপে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে
দেওয়া হয়।”
এ ঘটনায়
শাহিনার বাবা শামসুল হক ২০০৮ সালের ১৬ জানুয়ারি চর রাজীবপুর থানায় একটি হত্যা মামলা
করেন।
দীর্ঘ শুনানি
শেষে অভিযোগের সত্যতা পাওয়া কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আদালত আসামি বকুলকে মৃত্যুদণ্ডের
আদেশ দেয়।
মামলাটি
রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষে ছিলেন মুহ. ফকরুল ইসলাম।