ক্যাটাগরি

মিনিস্টার গ্রুপের বার্ষিক ‘সেলস মিটিং’ অনুষ্ঠিত

সম্প্রতি গুলশানে কোম্পানির প্রধান কার্যালয়ে দিনব্যাপী এ সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সেখানে বলা
হয়, সভায় মিনিস্টার গ্রুপের গত বছরের বিক্রয় পরিস্থিতি বিশ্লেষণ, সমস্যা নির্ণয় ও এর সমাধান এবং কর্মকর্তা-কর্মচারীদের পদন্নোতি নিয়ে আলোচনা হয়।

এছাড়া সেলস ও শো-রুম ডিভিশনের কয়েকজনকে ‘গুড পারফর্মার ২০২০’ পুরস্কার
দেওয়া হয়।

মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ সভায় বলেন, “যেসব প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা ২০২০ সালটি অতিক্রম করেছি, আশা করছি সেসব উপেক্ষা করে এই বছরে ঘুরে দাঁড়াব এবং নতুনভাবে সফলতার মুখ দেখতে পারব।”

মিনিস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু, নির্বাহী পরিচালক গোলাম শাহরিয়ার কবিরসহ সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।