মঙ্গলবার
দুপুর দেড়টার দিকে নগরীর রাজপাড়া থানার বহরমপুরের ঘোড়া চত্বরে (সিটি বাইপাস মোড়) যানবাহনের
কাগজপত্র যাচাই করার সময় তার উপর দুই যুবক এ হামলা করে বলে পুলিশ জানিয়েছে।
আহত
পুলিশের সার্জেন্ট বিপুল ভট্টাচার্য (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন।
রাজশাহী
মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন,
আত্মরক্ষার সময় কাঠের আঘাতে তার এক হাত ভেঙে গেছে।
এছাড়াও
তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা
দেওয়া হচ্ছে বলেন তিনি।
দুপুর
আড়াইটার দিকে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সার্জেন্ট বিপুলকে দেখতে হাসপাতালে
যান।
পুলিশ
কমিশনার বলেন, হামলাকারী দুই যুবকের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের শনাক্ত করে
গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হবে বলে
জানান পুলিশের এ কর্মকর্তা।
পুলিশ
জানায়, চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য
(৩২)।
এ সময়
দুই যুবককে থামিয়ে তাদের মোটরসাইকেলে কাগজপত্র দেখতে চান তিনি। এ নিয়ে কথা
কাটাকাটির এক পর্যায়ে দুই যুবক সার্জেন্ট বিপুলের উপর হামলা চালান। বিপুলকে পিটিয়ে
জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ওই যুবকরা।
কাঠের
চলা দিয়ে তাকে পিটিয়ে জখম করা হয় বলে জানায় পুলিশ।
খবর
পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে
হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।