ক্যাটাগরি

কোভিড-১৯: টিকা নিয়ে ফখরুলের সংশয়

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার নয়া পল্টনে ড্যাবের ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “আমরা বার বার করে বলেছিলাম, ভ্যাকসিন নিয়ে একটা পরিকল্পনা দেওয়া হোক, একটা রোডম্যাপ দেওয়া হোক- তার কোনোটাই দেওয়া হয়নি। সাধারণ মানুষ ভ্যাকসিন পাবেন কিনা এ ব্যাপারে আমরা একদম নিশ্চিত নই।

“কিন্তু ধনিক শ্রেণি পাবেন, সেটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। সেজন্যই আমরা মনে করি এই সরকার জনগণের বিরুদ্ধের একটা সরকার, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে।”

ফখরুল বলেন, “আজকে দেখুন, যখন ভ্যাকসিন সারা পৃথিবীতে আসতে শুরু করেছে, অন্যান্য দেশে যখন বিনা পয়সা ভ্যাকসিন দিচ্ছে। তখন এই আওয়ামী লীগ তার নিজস্ব লোককে বেশি করে মুনাফা পাইয়ে দেওয়ার জন্য জনগণের যে টাকা, সেই টাকা থেকে প্রতি ভ্যাকসিনে এক ডলার বেশি করে নিচ্ছে।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দিনব্যাপী এই ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হবে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী, ড্যাবের অধ্যাপক কামরুল হাসান সরদার, অধ্যাপক নজরুল ইসলাম, ডা. সাইফুল ইসলাম, ডা. সাইফুদ্দিন নেছার, ডা. মনোয়ারুল কাদির, ডা. জাহিদুল কবির উপস্থিত ছিলেন।

এর আগে সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ভ্যাকসিন নিয়েও তারা আবার লুটপাটে নিমগ্ন হযেছে, তারা দুর্নীতি করছে।

“এই দুর্নীতির কারণে এই ভ্যাকসিন প্রয়োগ করাটা টোটালি মেস হয়ে গেছে- এটা তারা সহজে করতে পারবে না।”