ক্যাটাগরি

বাগেরহাটে বিজ্ঞান মেলায় বিজয়ীদের পুরস্কার প্রদান

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা চত্বরে বাগেরহাটের জেলা প্রশাসক ফয়জুল হক বিজয়ীদের
হাতে পুরস্কার তুলে দেন।

এ মেলায় বিতর্ক, কুইজ, উপস্থিত বক্তৃতা এবং অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের
পুরস্কার ও উপহার দেওয়া হয়।

বাগেরহাট সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল
ইসলাম বলেন, সদর উপজেলা প্রশাসন আয়োজিত ১০ থেকে ১৫ জানুয়ারি ভার্চুয়াল সপ্তাহব্যাপী
এ বিজ্ঞান মেলার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় সদর উপজেলার আটটি স্কুল অংশ নেয়। মেলায় অংশ নেওয়া
বিভিন্ন পর্বের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও বই দেওয়া হয়েছে।

এর আগে সকালে বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বাগেরহাট সরকারি বালিকা
উচ্চ বিদ্যালয় দল বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

জেলার ডিসি ফয়জুল হক বলেন, এই ক্ষুদে বিতার্কিকরা যাতে ভবিষ্যতে আরও ভালো
করতে পারে সেজন্য প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।