আগামী ৩১
মার্চ পর্যন্ত বিকাশের গ্রাহকরার এই সুযোগ পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, ‘রেফার’
করা লিংক থেকে কেউ বিকাশ অ্যাপে প্রথমবার লগ ইন করে যে কোনো লেনদেন করলেই যিনি রেফার করেছেন তিনি
পাবেন ১০০ টাকা বোনাস।
ক্যাম্পেইন চলাকালীন
একজন বিকাশ গ্রাহক যতজনকে খুশি লিংক পাঠাতে পারেন এবং তা থেকে সফল
লগ ইন শেষে যে কোনো লেনদেন হলে প্রতিবারই তার ১০০ টাকা বোনাস
পাওয়ার সুযোগ থাকছে।
অ্যাপের
ডানদিকের বিকাশ লোগোতে ক্লিক করে ‘রেফার এ ফ্রেন্ড’ অপশন থেকে ‘রেফার করুন’ ক্লিক
করে অ্যাপের লিংকটি যে কোনো মাধ্যম- যেমন এসএমএস, ই-মেইল,
ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, ইত্যাদির মাধ্যমে প্রিয়জনকে শেয়ার করতে
পারবেন গ্রাহক।
এই লিংক
থেকে যিনি বিকাশ অ্যাপ দিয়ে নিজের জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে অ্যাকাউন্ট খুলে লগ ইন
করবেন, তিনি পাবেন ২৫ টাকা ইনস্ট্যান্ট বোনাস। এরপর তিনি বিকাশ অ্যাপ থেকে প্রথমবার
যে কোনো পরিমাণ মোবাইল রিচার্জ বা ক্যাশ আউট করলে পাবেন আরও ২৫ টাকা ক্যাশব্যাক বোনাস।
সব মিলিয়ে ৫০ টাকা বোনাস পাবেন সেই গ্রাহক।
বর্তমান
বিকাশ গ্রাহকদের মধ্যে যাদের বিকাশ অ্যাপ নেই, তারাও প্রথমবার বিকাশ অ্যাপ থেকে যে
কোনো পরিমাণ মোবাইল রিচার্জ বা ক্যাশ আউট করলে এই ২৫ টাকা বোনাসের অফারটি পাবেন।
প্রতিটি সফল রেফারেলের ভিত্তিতে নতুন গ্রাহকের অ্যাপ লগ ইন ও লেনদেনের জন্য
দুই কর্ম দিবসের মধ্যে বোনাস দেওয়া হবে বলে বিকাজ জানিয়েছে।