ক্যাটাগরি

কুষ্টিয়ায় ১২টি অবৈধ ইটভাটা থেকে জরিমানা আদায়

বুধবার সকাল থেকে
সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এই ভ্রাম্যমাণ
আদালত পরিচালনা করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা
জানান, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ১২টি ইটভাটা থেকে মোট ৭৫ লাখ
টাকা জরিমানা আদায় করা হয়।

“সেই সাথে এসব অবৈধ
ইটভাটার অংশ বিশেষ ভেকু মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।”

অভিযানে কুষ্টিয়া
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ, র‌্যাব-১২ এর কুষ্টিয়ার
অধিনায়ক মেজর গাফ্ফারুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।