টস জিতে ফিল্ডিংয়ে
বাংলাদেশ
নিয়মিত অধিনায়ক হিসেবে
প্রথম ওয়ানডেতে
টস জিতলেন
তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম
ওয়ানডেতে ফিল্ডিং
নিয়েছেন তিনি। টস হেরেও যেন চাওয়া
পূরণ হয়েছে
ক্যারিবিয়ানদের। অধিনায়ক
জেসন মোহাম্মেদ
জানান, আগে
ব্যাটিং পেয়ে
খুশি তারা।
গত মার্চের পর এই প্রথম ওয়ানডে খেলছে দল দুটি।
নিজস্ব ঘরানায় চোখ
বাংলাদেশের
মহামারীকালে আন্তর্জাতিক ক্রিকেট
ফিরছে বাংলাদেশে। তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের
সঙ্গে সেই
আঙিনায় নিষেধাজ্ঞা
কাটিয়ে সঙ্গী
হচ্ছেন সাকিব
আল হাসানও। লম্বা বিরতির পর শুরটা
যেন হচ্ছে
শূন্য থেকে।
মিরপুর শে-ই-বাংলা জাতীয়
ক্রিকেট স্টেডিয়ামে
বুধবার খেলা
শুরু হবে
সকাল সাড়ে
১১টায়।
এই ম্যাচ
দিয়ে আইসিসি
ওয়ানডে লিগে
অভিষেক হচ্ছে
বাংলাদেশ ও
ওয়েস্ট ইন্ডিজের।
নতুন শুরুর এই
মঞ্চ থেকে
নির্বাচকরা ২০২৩ বিশ্বকাপের দল গড়ার
কাজও শুরু
করতে চান। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো
পরীক্ষা করে
নিতে চান
বিভিন্ন বিকল্প।
নিয়মিত অধিনায়ক হিসেবে
পথচলা শুরু
করতে যাচ্ছেন
তামিম।
তিনি প্রতিষ্ঠিত
করতে চান
নিজস্ব ঘরানা। কণ্ঠে তার বিশ্বকাপের বাছাইপর্ব
এড়ানোর প্রত্যয়।
তিন সংস্করণের মধ্যে
ওয়ানডেতেই বেশি সফল বাংলাদেশ।
এই সংস্করণে
অলিগলি তাদের
বেশ চেনা। নিজস্ব একটি ঘরানা তৈরি
করা বেশি
কঠিন হওয়ার
কথা নয়।
তারুণ্যের ভরসায় নতুন
চেহারার উইন্ডিজ
কেমার রোচ দেখছেন
২০০৯ সালের
সিরিজের সঙ্গে
মিল।
সেবার বোর্ডের
সঙ্গে ঝামেলায়
বাংলাদেশের বিপক্ষে খেলেননি ওয়েস্ট ইন্ডিজের
মূল দলের
প্রায় কেউই। এবার করোনাভাইরাসের শঙ্কায় প্রায়
একই পরিস্থিতি।
বাংলাদেশ সফরে আসা
তাদের ওয়ানডে
দলের কেবল
পাঁচ জনের
আছে ওয়ানডে
খেলার অভিজ্ঞতা। বাকিদের কেউ ওয়েস্ট ইন্ডিজের
হয়ে খেলেননি
দুইয়ের বেশি
ম্যাচ।
অভিজ্ঞতার ঘাটতি মানছেন জেসন হোল্ডারের
অনুপস্থিতিতে এই সিরিজে সফরকারীদের নেতৃত্ব
দিতে যাওয়া
জেসন মোহাম্মেদ। তবে আস্থা রাখছেন তারুণ্যের
সামর্থ্যে, “অবশ্যই আমাদের অনেকে প্রথমবার
খেলতে নামবে। তবে নিজের ভেতর ও
দলের মধ্যে
যদি বিশ্বাস
থাকে যে
জিততে পারি,
তাহলে অবশ্যই
আমরা অনেক
কিছু অর্জন
করতে পারি।”