আনুমানিক
পঞ্চাশ বছর বয়সী অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরনে
প্যান্ট ও শার্ট ছিল
বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বুধবার সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
“সেকশন
বেড়িবাঁধ এলাকার রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় ওই ব্যক্তি আহত
হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে
নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পুলিশ পিকআপ
ভ্যানটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করেছে বলে বাচ্চু মিয়া জানান।