কদিন পরেই ঘরের মাঠে
ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। পিটারসেনের মতে, এই সিরিজেই সত্যিকারের দলের বিপক্ষে লড়বে
স্বাগতিকরা। টুইট বার্তায় ভাঙা ভাঙা হিন্দিতে ভারতীয়দের সতর্ক থাকতে
বলেছেন তিনি।
“ভারত-এই ঐতিহাসিক জয়কে উদযাপন করো,
কারণ এই অর্জন
সব বাধা-বিপত্তি অতিক্রম করে এসেছে। যাই হোক, আসল দল তো কয়েক সপ্তাহ পরই আসছে, যাদেরকে ঘরের মাঠে হারাতে হবে তোমাদের। সাবধান, আগামী
দুই সপ্তাহ উদযাপনে মেতে থেকো না।”
অস্ট্রেলিয়ার ব্রিজবেন দুর্গ ভেঙে
দারুণ এক জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রেখেছে ভারত। চার ম্যাচের সিরিজটি সফরকারীরা জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। টানা দুইবার অস্ট্রেলিয়ায় সিরিজ জিতল
ভারত।
আগামী ফেব্রুয়ারি-মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ভারত খেলবে
৪ টেস্ট, ৫ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডের সিরিজ।